স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ
দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘ দিন থেকে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
