‘মোট করের দুই-তৃতীয়াংশ এখনও গরিবদের থেকে আদায় হয়’
নাগরিকদের প্রথমে ট্যাক্স (কর) পরিশোধ করে পরে সামাজিক খাত এবং জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ৩ মে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত 'গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২' অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ আহ্বান জানান। অনুষ্ঠানে তাঁকে লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান হিসেবে গুণীজন সংবর্ধনা দেয় 'লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।'
