কী হবে ভারত-পাকিস্তানের মধ্যকার গোপন বাণিজ্যের?
ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র প্রাণঘাতি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশটির সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত এবং কূটনৈতিক মিশন কমিয়েছে নয়াদিল্লি। অভিযোগ অস্বীকার করে প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
