‘তুই-তুকারি’ সম্বোধন নিয়ে কী ভাবেন শ্রমজীবীরা?
শ্রমিকদের 'তুই-তুমি' অপমানসূচক সম্বোধনের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ২৫ দফা সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত করেছে শ্রম সংস্কার কমিশন। গত ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাবণা দেয় কমিশন। যার ১.১৬ নম্বর পয়েন্টে শ্রম পরিবেশে 'তুই-তুমি' সম্বোধন চর্চা বন্ধ সুপারিশের পাশাপাশি শোভন আচরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
