ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ কি আসন্ন?
ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে, পাকিস্তানের হাতে এমন 'বিশ্বাসযোগ্য গোয়েন্দা' তথ্য আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ডনের এক প্রতিবেদনে বলা হয়, ২৯ এপ্রিল রাতে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
