রাখাইনে করিডর দেয়া বাংলাদেশের জন্য কতটা নিরাপদ?
চলতি বছরের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পর্যুদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডর দেয়ার আবেদন করেছিল। সেই আবেদনে সাড়া দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ২৭ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। করিডর দেয়ার এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এবং এতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে কিনা সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
