নতুন কর্মসূচি ঘোষণা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে নতুন কর্মসূচি নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। বিএনপির এই তিন সংগঠন যৌথভাবে আগামী মে মাসে চারটি বৃহত্তর বিভাগে দুই দিনব্যাপী সেমিনার ও সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে। ২৮ এপ্রিল দুপুরের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
