ক্রিমিয়া নিয়ে জেলেনস্কি অনড়, ক্ষুব্ধ ট্রাম্প
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিমিয়া ছাড়তে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে তিরস্কার করেছেন। ট্রাম্প দাবি করেছেন, এতে শান্তিচুক্তি বিলম্বিত হচ্ছে। জেলেনস্কি বলেছেন, ক্রিমিয়া কখনো ছাড়া হবে না। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, সমাধান না হলে তারা মধ্যস্থতা থেকে সরে যাবে।
