লালদীঘি ময়দানে শতবর্ষী ঐতিহ্য- জব্বারের বলী খেলা
লালদীঘি ময়দানের সঙ্গেই ঐতিহ্য জড়িয়ে রয়েছে শত বছরের জব্বারের বলি খেলার। এটি মূলত বিখ্যাত কুস্তি প্রতিযোগিতা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তিকে বলি খেলা নামে ডাকা হয়। প্রতি বছর মূলত চট্টগ্রামের লালদীঘির মাঠেই আয়োজন হয় ঐতিহাসিক এ খেলা।
