প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করতে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২১ এপ্রিল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো-এর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি।
