চট্টগ্রামের জলাবদ্ধতা: উন্নয়নের ব্যর্থ নকশা?
হালকা বৃষ্টি। মাত্র ৮–৯ মিলিমিটার। কিন্তু দৃশ্যপট যেন দুর্যোগপূর্ণ একটি শহর। হাঁটু-সমান পানি, ভাসমান রিকশা, স্কুলগামী শিশুর কান্না, দিশেহারা কর্মজীবী মানুষ।
এটাই কি চট্টগ্রাম? দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী? নাকি উন্নয়নের নামে পরিকল্পনাহীন এক নির্মম ব্যর্থতার নাম?
