ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি-জনজীবনে কী প্রভাব?
১৫ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছেন বাণিজ্য উপদেষ্টা। সেখানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। ভোজ্যতেলের এই মূল্যবৃদ্ধি কতটা যৌক্তিক এবং জনজীবনে এর প্রভাব কী সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সহ সভাপতি এস এম নাজির হোসেন। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
