কেন ইউক্রেনের ভেতরে রুশ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র?
ইউক্রেনের ভেতরে দিয়ে ইউরোপে যে গ্যাস সরবরাহ হয় তা রাশিয়ার পাইপলাইন ব্যবহার করে হয়। আর ওই পাইপলাইনের নিয়ন্ত্রণ ইউক্রেনের হাতেই রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার সেই পাইপলাইনের নিয়ন্ত্রণ কিয়েভের কাছ থেকে নিয়ে নেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে ইউক্রেনের পক্ষ থেকে ঔপনিবেশিক কায়দায় চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে।
