যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই ইউক্রেনে রুশ হামলা
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১৩ এপ্রিল সকালে পাম সানডে উপলক্ষে সুমির একটি চার্চে স্থানীয়রা সমবেত হচ্ছিলেন। ঠিক তখনই স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের দিকে দুটি রুশ ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে।
