সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কী বললেন সেনাপ্রধান?
পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং এ জন্য যা কিছু প্রয়োজন, তা করতে তারা অঙ্গীকারবদ্ধ। সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয়, সেটা করতে সেনাবাহিনী সদায় প্রস্তুত থাকবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ১৩ এপ্রিল ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের 'সম্প্রীতি ভবন'র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
