ট্রাম্পের শুল্ক আরোপেও চীন কেন পিছু হটছে না?
চীনের ওপর কয়েক দফা শুল্ক আরোপ করলেও এতে কান দিচ্ছে না চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ঘোষিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও চীনের জন্য তা করেননি। বরং দেশটির পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে শুল্ক আরও বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছেন, যা কার্যকর করারও ঘোষণা দিয়েছেন। জবাবে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে বেইজিং। যেন কোনোভাবেই ট্রাম্পের কাছে হার স্বীকার করছে না বেইজিং।
