এবার এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ৫ বছরের মধ্যে সবচেয়ে কম
১০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসির বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ আর এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে; সব বিষয়ের পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় অনুযায়ী। এই বছর পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।
