স্টার্টআপে অর্থায়নে যেসব সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ এ অংশ নিয়ে স্টার্টআপে অর্থায়নে বেশকিছু সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর । তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর স্টার্টআপ ইক্যুইটিতে বিনিয়োগের জন্য এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
