গাজাযুদ্ধের ভবিষ্যৎ কী?
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমার আঘাতে প্রতিদিন মারা যাচ্ছে হাজারো মানুষ। যাদের বেশিরভাগই নিষ্পাপ শিশু। ইসরায়েলের এমন অব্যাহত হামলায় গোটা দুনিয়া নীরব দর্শক। যেন কারো কিছু বলার নেই। মাঝেমধ্যে দু-একটা দেশ হুমকি-ধমকি কিংবা কড়া ভাষায় কথা বললেও ওই বলা পর্যন্তই। দৃশ্যমান কোনো পদক্ষেপ কেউই নিচ্ছে না। তাহলে কি এভাবেই শেষ হয়ে যাবে একটি জাতি? পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে গাজার নাম? এসব প্রশ্নের উত্তর জানতে আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এহসানুল হকের সঙ্গে।
