মার্কিন শেয়ারবাজার থেকে ট্রিলিয়ন ডলার উধাও, বৈশ্বিক মন্দার শঙ্কা
নাসডাক সূচকের বড় পতনের মধ্য দিয়ে গত কয়েক দশকের মধ্যে বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এক সপ্তাহের সমাপ্তি ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ করার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে চীন ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসাবে। এতে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ আরও বিপজ্জনক অবস্থানে পৌঁছেছে। বিনিয়োগকারীদের শঙ্কা, ট্রাম্পের এই বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে।
