পদ্মা সেতু এলাকায় গ্রামীণ মেলায় দর্শনার্থীদের উচ্ছ্বাস
ঈদ উপলক্ষে প্রতিবারের মতো এবারও পদ্মা সেতুর জাজিরা প্রান্তে লক্ষ্য করা গেছে বিনোদন পিপাসুদের ভিড়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের জন্য পদ্মা সেতু বর্তমানে একটি অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ঈদের ছুটিতে, বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে অনেক মানুষ সেতুর সৌন্দর্য উপভোগ করতে আসছেন। নদীর সান্নিধ্যে, বিশাল সেতু এলাকা থেকে সূর্যাস্ত দেখার জন্য প্রতিদিনই বহু পর্যটক আসছেন এখানে।
