পরীমনির বিরুদ্ধে থানায় জিডি করেছেন গৃহকর্মী পিংকি আক্তার
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সব সময় নানা কর্মকাণ্ডে থাকেন আলোচনায়। এবার তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তার এক গৃহকর্মী। ৩ এপ্রিল বৃহস্পতিবার এই অভিযোগ নিয়ে ভাটারা থানায় যান গৃহকর্মী পিংকি আক্তার। মারধরের প্রতিকার চেয়ে জিডি করেছেন তিনি।
