মধু আর কালোজিরা চাষে সুদিনের হাতছানি
শরীয়তপুরে হেক্টরের পর হেক্টর জমি এখন উচ্চ মূল্যের দানাদার মসলা জাতীয় ফসল কালোজিরা আর ধনিয়ার আবাদে ছেয়ে গেছে। খরচ কম কিন্তু লাভ বেশি। এদিকে, মসলা জাতীয় ফসলের চাষাবাদ বেড়ে যাওয়ায় মৌ চাষে নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ফসলের পাশাপাশি বাণিজ্যিকভাবে মধু চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই এলাকায়।
