সৌদি আরবে ঈদুল ফিতর রোববার
বাংলাদেশে কবে ঈদ হবে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। রোববার সন্ধ্যার পর চাঁদ দেখে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। আর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হবে ৩০ মার্চ রোববার।
