সরকারকে উৎখাতে গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে
'জয় বাংলা ব্রিগেড' নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আজ ২৭ মার্চ বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পক্ষ থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।
