কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি: রাশিয়া-ইউক্রেনের মধ্যে নতুন চুক্তি
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সব পক্ষই স্থায়ী ও টেকসই শান্তির জন্য কাজ চালিয়ে যাবে। শুধু তাই নয়, দুই দেশ প্রতিশ্রুতি দিয়েছে, তারা একে অপরের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা করবে না। তবে, রাশিয়া সরাসরি বলেছে—এই যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে, যখন তাদের খাদ্য ও সার বাণিজ্যের ওপর থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে।
