পানির মান না বাড়িয়ে মূল্য বৃদ্ধির সুপারিশে নগরবাসীর ক্ষোভ
সুপেয় পানির সংকটে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের হাজার হাজার বাসিন্দা। অভিযোগ, নিজ মহল্লার ওয়াসার সরবরাহকৃত পানিতে ময়লা, দুর্গন্ধ থাকায় কেউ খেতে পারেন না। তাই এই ওয়ার্ডের বেশিরভাগ বাসিন্দা টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করতে দূর পথে পায়ে হেঁটে পার্শ্ববর্তী এলাকায় যান।
