অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে প্রাকৃতিক বিপর্যয়ের শঙ্কা
বরিশাল বিভাগকে বলা হয় পানির দেশ। মাকড়শার জালের মত এই জনপদকে জড়িয়ে রেখেছে নদী-খাল আর জলাশয়। তবে গেল ৫ বছর ধরে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে এ বিভাগে। উপরিতলে অপরিমেয় উৎস থাকলেও খাবার পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে বিভাগের লাখ লাখ মানুষকে।
