তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানা গেল
দেড় দশকেরও বেশি সময়ের যুক্তরাজ্য-বাস শেষে কবে বাংলাদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এমন প্রশ্ন এখন সবার মনে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ইঙ্গিত দিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় ফেরার কয়েকদিন পর তারেকও দেশে ফিরতে পারেন।
