৯ মাস পর পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী
এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়ে ৯ মাস আটকে থাকতে হয় দুই নভোচারীকে। বাংলাদেশ সময় ১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাঁদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে। এর মধ্য দিয়ে শেষ হয় গত বছরের ৬ জুন শুরু হওয়া মিশনের।
