ট্রাম্প-পুতিন ফোনালাপ: হামলা বন্ধে রাজি হলেও যুদ্ধবিরতিতে ‘না’ পুতিনের
অবশেষে হলো সেই কাঙ্ক্ষিত ফোনালাপ। সেই ফোনালাপে খানিকটা আশাহত হলেন কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হতেও পারেন। ট্রাম্প প্রত্যাশা করেছিলেন যে, স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে পুতিন হয়তো ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাময়িকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে রাজি হয়েছেন। তবে তিনি ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মতি দেননি। ১৮ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্টের দেড় ঘণ্টার ফোনালাপে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।
