ট্রেন ছিনতাইয়ের জন্য ভারতকে দায়ী করল পাকিস্তানের সেনাবাহিনী
ট্রেন ছিনতাইয়ের ঘটনায় ভারতকে দায়ী করল পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ-আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ১৪ মার্চ এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বলে জানিয়েছে জিও নিউজ। তিনি বলেন, বেলুচিস্তানে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক ভারত। জাফর এক্সপ্রেসে সর্বশেষ হামলাও তাদের মদদে হয়েছে।
