মোবাইল অপারেটরদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেওয়া হয়েছে
শেয়ার বাজারের মতোই, মুষ্টিমেয় কিছু লোককে সুবিধা করে দিতে চালানো হয়েছে টেলিকম খাত। একে একে খুলে নেওয়া হয়েছে মোবাইল অপারেটরগুলোর গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ। বলা যায় কঙ্কাল সার। বর্তমান নীতি নির্ধারকরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যার সুফল হয়তো দেখা যাবে। তবে অর্থনীতির অন্যান্য খাতের মত এখানেও সংস্কারের গতি বাড়ানো দরকার।
