বেক্সিমকো সুকুক বন্ডের সাড়ে ৫ হাজার বিনিয়োগকারীর কী হবে?
৫ বছর মেয়াদি ইসলামী বন্ড বেক্সিমকো সুকুকের বিনিয়োগকারী সাড়ে ৫ হাজারেরও বেশি। তাদের থেকে সংগৃহীত ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয় বেক্সিমকোর তিনটি প্রকল্পে। তবে হাসিনা সরকারের বিদায়ের পর গ্রুপটি বিভিন্ন সংকটে ডুবে আছে। অথচ, আগামী ডিসেম্বরে ওই বন্ডের মেয়াদ শেষ হতে চলেছে। ফলে তখন বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করতে হবে। তাই তাদের পাওনা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
