জামায়াত-শিবিরকে যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়া যাবে না: উপদেষ্টা মাহফুজ আলম
'শাহবাগী' বলে যে কাউকে ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী হিসেবে তকমা দেওয়া যাবে না। শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন, এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাই অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে শাহবাগ ও শাপলা—এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং সহনাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতির দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
