পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩
রাজধানীর পল্লবী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই মো. নাসির আহত হয়েছেন। হামলাকারী ফাহিমসহ মোট চার যুবককে আটক করেছে পুলিশ।
