যেসব দেশে হাসিনা ও তার পরিবারের পাচার করা অর্থের খোঁজ মিলেছে
শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালেয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেমান দীপপুঞ্জে হাসিনা ও তার পরিবারের লোকজনের সম্পদ পাওয়া গেছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১০ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
