নির্বাচন ও দলের অর্থায়ন: নাহিদ ইসলাম কি ভুল ব্যাখ্যার শিকার?
গত ৬ মার্চ নির্বাচন আয়োজন নিয়ে বার্তা সংস্থা রয়টার্সে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকার নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে এ বিষয়ে ৭ মার্চ সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নাহিদ। বর্তমান পরিস্থিতিতে এ বছর নির্বাচন করা সম্ভব নয়—কথাটা রয়টার্সকে এভাবে বলেননি বলে দাবি করেন তিনি।
