Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন

খেলা

টিবিএস ডেস্ক
07 July, 2026, 09:00 am
Last modified: 07 July, 2026, 09:13 am

Related News

  • যে কারণে বিশ্বকাপ ফাইনালে নিকো উইলিয়ামসের গোল বাতিল হলো
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের, গোল্ডেন বল পেলেন স্পেনের রদ্রি
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন

এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানলেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো।
টিবিএস ডেস্ক
07 July, 2026, 09:00 am
Last modified: 07 July, 2026, 09:13 am
ছবি: রয়টার্স

মিকেল মেরিনোর করা গোলে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার বাংলাদেশ সময় ৭টায় আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে স্প্যানিশরা।

ম্যাচটি যখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই স্টপেজ টাইমে জয়ের দেখা পায় স্পেন। মিকেল মেরিনোর নিখুঁত ফিনিশে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। 

পুরো ম্যাচে দুই দলই খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। শেষ মুহূর্তের এক গোলেই শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিশরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হলো বেলজিয়াম।

অন্যদিকে এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানলেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের আগেই তিনি জানিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে বিদায়টা স্মরণীয় করে রাখতে পারলেন না পর্তুগিজ মহাতারকা। শেষ বাঁশি বাজার পর চোখে অশ্রু নিয়ে নিঃশব্দে মাঠ ছাড়েন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।

বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানলেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

পর্তুগালকে বিদায় করে দেওয়া ম্যাচ জিতে দারুণ দুটি বিশ্ব রেকর্ডও নিজেদের করে নিয়েছে লা রোজারা। এ নিয়ে চলতি আসরে পাঁচ ম্যাচের প্রতিটিতেই ক্লিন শিট রাখল তারা। এর আগে ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচেও কোনো গোল হজম করেনি তারা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় ম্যাচে কোনো গোল হজম না করার রেকর্ড গড়ল লুইস দে লা ফুয়েন্তের দল। এত দিন রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ মিলিয়ে টানা পাঁচ ম্যাচ গোল হজম করেনি সুইসরা।

পর্তুগালের বিপক্ষে স্টপেজ টাইমসহ মোট ১০২ মিনিট নিজেদের জাল সুরক্ষিত রেখেছে স্পেন। এর মধ্য দিয়ে স্পেনের গোলরক্ষক উনাই সিমন স্পর্শ করেছেন দারুণ মাইলফলক। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলকিপার হিসেবে ৬০০ মিনিটের বেশি সময় নিজের জাল অক্ষত রাখলেন তিনি। 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২৬ / পর্তুগাল বনাম স্পেন / ক্রিশ্চিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • যে কারণে বিশ্বকাপ ফাইনালে নিকো উইলিয়ামসের গোল বাতিল হলো
  • স্পেনের বিশ্বকাপ জয়ে গাজাবাসীর উদযাপন; যে কারণে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থন দিল তারা
  • টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের, গোল্ডেন বল পেলেন স্পেনের রদ্রি
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]