Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
‘গোপন ডেলিভারি’ নিয়ে ব্যস্ত বদলে যাওয়া তাইজুল

খেলা

শান্ত মাহমুদ
11 August, 2020, 07:50 pm
Last modified: 26 April, 2025, 06:22 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

‘গোপন ডেলিভারি’ নিয়ে ব্যস্ত বদলে যাওয়া তাইজুল

তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে খেলতে চান তাইজুল ইসলাম। এ জন্য নিজেকে বদলে ফেলার মিশনে নেমেছেন বাঁহাতি এই স্পিনার। ইতোমধ্যে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন তিনি।
শান্ত মাহমুদ
11 August, 2020, 07:50 pm
Last modified: 26 April, 2025, 06:22 pm
স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে অনুশীলনে তাইজুল (বামে)। ছবি: বিসিবি

তাইজুল ইসলামের নাম শুনলেই সবাই সাদা পোশাকে একজন স্পিনারের ছবি এঁকে ফেলেন। তাইজুল মানে শুধুই টেস্ট। আক্ষরিক অর্থেই টেস্ট বোলার হয়ে উঠেছেন বাঁহাতি এই স্পিনার। কিন্তু মুমিনুল হকের যেমন টেস্ট ব্যাটসম্যানের তকমাটা পছন্দ নয়, তেমনি তাইজুলের পছন্দ নয় টেস্ট বোলারের পরিচিতি। 

তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে খেলতে চান তাইজুল। এ জন্য নিজেকে বদলে ফেলার মিশনে নেমেছেন বাঁহাতি এই স্পিনার। ইতোমধ্যে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন বাংলাদেশের হয়ে ২৯টি টেস্ট, ৯ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা তাইজুল। বোলিং অ্যাকশনে পরিবর্তন আনার পাশাপাশি নতুন একটি ডেলিভারি নিয়ে কাজ করছেন তিনি। যেটাকে আপাতত গোপনই রাখছেন বাংলাদেশ স্পিনার।  

মঙ্গলবার মিরপুরে একক অনুশীলন করেছেন তাইজুল। এরপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে বাংলাদেশের টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, 'সব ফরম্যাট খেলতে চাই বলেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। বোলিং অ্যাকশনের পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি।'

ডেলিভারিটি রপ্ত করতে খুব বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস তাইজুলের। তবে বোলিং অ্যাকশনে পরিবর্তন বা ডেলিভারি নিয়ে নির্দিষ্ট করে কিছু বললেন না তিনি, 'আশা করি খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারব, তখন জানাব ডেলিভারিটি আসলে কী।'

তাইজুলকে কেউ বদলানোর পরামর্শ দেননি। নিজে থেকেই নতুন কিছুর চেষ্টা শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, 'নিজেই চেষ্টা করছিলাম, বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। দেখলাম বল ভালোই হচ্ছে। এরপর কোচের (স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি) সঙ্গে বোলিং অ্যাকশনের ভিডিও নিয়ে আলাপ হয়। উনি ইতিবাচক মন্তব্য করার কারণেই এটি নিয়ে কাজ করছি।'

যে কোনো কন্ডিশনে সাফল্য পাওয়ার ভাবনা থেকেই বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন ২০১৪ থেকে জাতীয় দলে খেলে আসা তাইজুল, 'আমাদের সব কন্ডিশনেই খেলতে হয়। দেশ ও বাইরের কন্ডিশন আলাদা। বোলিং অ্যাকশন পরিবর্তনের কারণে বলে প্রচুর বৈচিত্র্য পাচ্ছি। আর বৈচিত্র্য থাকলে সব কন্ডিশনেই ভালো করা সম্ভব। সবকিছু মিলিয়েই আসলে সিদ্ধান্ত নেওয়া। সত্যি কথা বলতে সব ফরম্যাটে, সব কন্ডিশনে যেন সাফল্য পাই, এই ভাবনাগুলো কাজ করেছে।'

ক্রিকেটে লম্বা বিরতি পড়লে ছন্দ ফিরে পেতে সমস্যা হয়। তবে তাইজুলকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। তিনি বলেন, 'অনেক দিন বিরতির পর কয়েকটা দিন তো সমস্যা হবেই। তারপরও বোলিংটা ভালো হচ্ছে। বোলিং অ্যাকশন পরিবর্তন করে অনেক বৈচিত্র্য পাচ্ছি। আমার কাছে তাই অনেক অপশন তৈরি হচ্ছে।' 

অক্টোবরে শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতি পড়ায় টেস্ট খেলা কঠিন হবে জানিয়ে বাঁহাতি এই স্পিনার বলেন, 'টানা খেলাহীন থাকার পর টেস্ট খেলা এমনিতেই কঠিন। এর মধ্যে করোনার কারণে নানা রকম সমস্যা তো আছেই। এগুলো মেনে নিয়েই আমাদের ঠিক রাস্তায় প্রস্তুতি নিতে হবে। আমাদের জন্য কঠিন হলেও শ্রীলঙ্কার জন্যও সমান কঠিন হবে সিরিজটি।'

Related Topics

টপ নিউজ

তাইজুল ইসলাম / বাঁহাতি স্পিনার / বাংলাদেশ ক্রিকেট দল / বোলিং অ্যাকশনে পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]