Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
অধিনায়কদের অধিনায়ক: মাশরাফির সেরা সৌরভ গাঙ্গুলি

খেলা

শান্ত মাহমুদ
05 June, 2020, 04:50 pm
Last modified: 26 April, 2025, 05:51 pm

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন

অধিনায়কদের অধিনায়ক: মাশরাফির সেরা সৌরভ গাঙ্গুলি

মাশরাফি বিন মুর্তজার দৃষ্টিতে সেরা অধিনায়ক কে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন ‘অধিনায়কদের অধিনায়ক’ সিরিজের প্রথম পর্বে সেই প্রশ্নের উত্তর দেওয়াসহ অধিনায়কত্বের নানা দিক নিয়ে কথা বলেছেন মাশরাফি।
শান্ত মাহমুদ
05 June, 2020, 04:50 pm
Last modified: 26 April, 2025, 05:51 pm

ক্রিকেট ইতিহাস অতীত থেকে বর্তমানে পা রেখে সুদূর ভবিষ্যতেও হবে একমত। অধিনায়কদের 'অধিনায়ক' হতে পারেন সেই ক্ষণজন্মা মানুষ, যার তুলনা কেবল তিনি। মাশরাফি বিন মুর্তজার মনের ভেতরে কিছু না কিছু আক্ষেপ থাকলেও থাকতে পারে। কিন্তু সব সময়ই বাংলাদেশের অধিনায়ক হিসেবে অনেক অগ্রজের প্রশংসিত শব্দমালার সঙ্গে কুর্নিশও পান তিনি। 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক অধিনায়কই একটি জায়গায় পুরোপুরি একমত; মাশরাফি 'অধিনায়কদেরও অধিনায়ক।' সেই মাশরাফির দৃষ্টিতে সেরা অধিনায়ক কে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন 'অধিনায়কদের অধিনায়ক' সিরিজের প্রথম পর্বে সেই প্রশ্নের উত্তর দেওয়াসহ অধিনায়কত্বের নানা দিক নিয়ে কথা বলেছেন মাশরাফি।

সেরার পশ্নে তিনি উল্লেখ করেছেন ক্রিকেট বিশ্বের কয়েকজন কিংবদন্তি অধিনায়কের নাম। বাংলাদেশের সফলতম অধিনায়ক নির্দিষ্ট করে জানিয়েছেন কোন কারণে কাকে বেশি পছন্দ। মাশরাফি এটাও জানিয়েছেন, অধিনায়ক হিসেবে তার কোনো আইডল ছিল না। দলকে পথ দেখাতে কাউকে কখনও অনুসরণ করেননি তিনি।     

মাশরাফি বিন মুর্তজা: অধিনায়ক হিসেবে আমি কাউকে কোনোদিন অনুসরণ করিনি। আমার দেখা সেরা অধিনায়কের কথা যদি বলেন, বাংলাদেশ থেকে আমি সুমন (হাবিবুল বাশার) ভাইকে সবচেয়ে এগিয়ে রাখি। আর যদি পুরো বিশ্বের কথা বলি, সৌরভ গাঙ্গুলিকে আমার পছন্দ হতো। ইমরান খানের অনেক কথা শুনেছি, কিন্তু অতটা তো দেখিনি। 

ইমরান খানকে দেখার সুযোগ হয়নি। মানুষের মুখে শোনার পর বলে তো লাভ নেই। যেটা দেখেছি, দেখার মধ্যে বলব রিকি পন্টিংয়ের কথা। যদিও সবাই বলবে ওই রকম দল পেলে আর কী লাগে! কিন্তু আমি বলব ওই রকম দল পেলে সেটা দেখভাল করতেও অনেক কিছু লাগে। খেলোয়াড়দের ইগো, তাদের দেখেশুনে রাখা; এমন অনেক বিষয় থাকে।

রিকি পন্টিংয়ের দলে রেকর্ডধারী অনেক খেলোয়াড় ছিলেন। তাদের ম্যানেজ করতেও অনেক কিছুর দরকার হয়। তো রিকি পন্টিংকে দেখেছি, সৌরভ গাঙ্গুলিকে দেখেছি। মহেন্দ্র সিং ধোনির কথা বলতে হবে। ধোনির শতভাগ অধিনায়কত্ব দেখেছি। 

সেরার কথা বললে এই তিনজন। তবে এই তিনজনের মধ্য থেকে কেন জানি আমার কাছে সৌরভ গাঙ্গুলিকে একটু আলাদা মনে হয়। মাঝে আরেকজনের নাম বলি, হ্যান্সি ক্রনিয়ে। তার অধিনায়কত্ব দেখেছি। তবে তার কথা এখন আমি আর বলব না। 

হয়তো তার সেই কেলেঙ্কারির জন্যই তার কথা বলব না। তবে সবাই জানে সে বিশ্বের বড় একজন অধিনায়ক ছিলেন। বিখ্যাত অধিনায়ক হিসেবে হয়তো তার নাম সারা পৃথিবীতে থাকতো। কিন্তু সেই ঘটনার কারণে ক্রিকেট ইতিহাস তাকে সেভাবে মনে করে না।

আমার দেখার মধ্যে আমি এই তিনজনের কথাই বলব, রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গাঙ্গুলি। এদের মধ্যে যদি সবার আগে কাউকে রাখতে হয়, আমি সৌরভ গাঙ্গুলিকে রাখব। 

আমি আগেই বলেছি, অধিনায়ক হিসেবে আমি কাউকে সেভাবে অনুসরণ করিনি। এখানে আসলে ভালো লাগার ব্যাপার আছে, তবে অনুসরণ করিনি কখনও। নিজের মাথায় যা ছিল, সেটা খাটিয়েই অধিনায়কত্ব করার চেষ্টা করেছি। 

রিকি পন্টিংয়ের কাছ থেকে নিয়েছি বা শিখেছি, এমন বলার মতো কিছু নেই। ধোনির কিছু বিষয় আছে। সৃজনশীলতার ব্যাপারের দিক থেকে ধোনি সব সময়ই আলাদা। পোলার্ডকে আউট করানোর জন্য ধোনির ফিল্ডিং সেট আপ করতে দেখেছি। স্লিপ আনা বা পজিশন পরিবর্তন করা, এটা ধোনির মধ্যে সবচেয়ে বেশি দেখেছি। 

সৌরভ গাঙ্গুলিকে দেখেছি দলকে এক করতে। কিন্তু সিদ্ধান্তের কথা বললে, সেটা বেশি দেখেছি ধোনির ক্ষেত্রে। সৌরভ গাঙ্গুলিকে দেখেছি ম্যান ম্যানেজমেন্ট, দলের বোঝাপড়া, দলকে কীভাবে সাজাতে হবে, দল নিয়ে কীভাবে পরিকল্পনা করতে হবে, উন্নতি করা যাবে কীভাবে, কোন খেলোয়াড় দলের প্রতি নিবেদিত; এসব ব্যাপার নিয়ে কাজ করতে।

ভারত দলের জন্য এটা যখন সবচেয়ে বেশি জরুরী ছিল, সৌরভ গাঙ্গুলি তখন এটা দলের জন্য করেছেন। আর ধোনি ওই সেটআপটা পেয়েছে। ধোনির দরকার ছিল পারফরম্যান্স এবং কীভাবে সেটা অর্জন করা যাবে, যেটা ধোনি করে দেখিয়েছে।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / সৌরভ গাঙ্গুলী / অধিনায়কদের অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]