Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ভয়ের কিছু নেই: সুস্থ হয়ে বললেন করোনামুক্ত ব্যক্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 March, 2020, 12:35 pm
Last modified: 16 March, 2020, 05:32 pm

Related News

  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস

ভয়ের কিছু নেই: সুস্থ হয়ে বললেন করোনামুক্ত ব্যক্তি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি চিকিৎসার পর রোগমুক্ত হয়েছেন। সেরে ওঠার পর তিনি করোনা আক্রান্ত হলে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও জানান। 
টিবিএস ডেস্ক
16 March, 2020, 12:35 pm
Last modified: 16 March, 2020, 05:32 pm

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯ নামের করোনা গোত্রের নতুন ভাইরাসটি। যা এখন চীনের বাইরে বেশি ছড়াচ্ছে এবং প্রাণহানির উৎস হয়ে উঠেছে। স্বভাবতই ভাইরাসটি নিয়ে জনমনে আছে ব্যাপক ভীতি, আছে চিকিৎসা পদ্ধতি নিয়ে সংশয়।

এই অবস্থায় ভারতীয় রাজধানী নয়াদিল্লিতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি- সেরে ওঠার পর নিজ অভিজ্ঞতার ভিত্তিতে অন্যদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন। এই রোগের চিকিৎসা বেশিরভাগ  রোগীর জন্য খুবই সাধারণ বলেও জানান তিনি। 

এনডিটিভি সূত্রে জানা গেছে, ৪৫ বছর বয়সী এই ব্যবসায়ী ইতোপূর্বে বিদেশ ভ্রমণ করেন। দেশে ফেরার পর স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপরে তাকে দিল্লির সাফদারজং হাসপাতালে ভর্তি করা হয়। সেরে ওঠার পর সেখানকার চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসকদের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।   

আর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলেন, ভয় পাওয়ার তেমন কিছু নেই। এই রোগের উপসর্গ মৌসুমি ফ্লু (সর্দি-কাশির) মতোই। স্বাস্থ্যবান হলে ভয়ের কারণ আরও কম। সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে এমন অবস্থায় সেরে ওঠার সম্ভাবনা খুবই বেশি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখন করোনার চিকিৎসা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। 

আইসোলেশন ওয়ার্ড নিয়ে জনভীতি দূর করতে তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ড এমন নয় যে সেখানে সূর্যের আলো পৌঁছে না এবং জেলখানার মতো দুইহাত বাই দুইহাত পরিধির কক্ষে আপনাকে অবস্থান করতে হবে। বরং সেখানকার পরিবেশ যথেষ্ট স্বাস্থ্যকর। আমাদের চিকিৎসকেরাও যথেষ্ট আন্তরিক। তারা পৃথিবীর অন্যতম সেরা চিকিৎসক। 

'সাফদারজং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সেবা ব্যবস্থা খুবই উন্নত। ভারত সরকার একে খুবই গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে সাজিয়েছে। এমনকি অনেক বেসরকারি হাসপাতালেও আমি সেখানকার মতো উন্নত-সুযোগ সুবিধা দেখিনি' বলে উল্লেখ করেন তিনি। 

এদিকে ছাড়া পাওয়ার পর দিল্লির এই বাসিন্দাকে নিজ বাড়িতে আরও ১৪দিন 'জনবিচ্ছিন্ন' হয়ে থাকতে হবে। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে করা পরীক্ষায় তার দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। 

এরপর গত রোববার নাগাদ ১৪ দিন ধরে তিনি সাফদারজং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এই সময়ের মাঝেই প্রচলিত চিকিৎসার তিনি ভাইরাস থেকে মাধ্যমে মুক্তি লাভ করেন।

দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, সম্প্রতি মুক্তি পাওয়া ব্যক্তিসহ আরও সাতজনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছিল। এদের মাঝে একজন মারা গেছেন। আর আরও দুইজন ব্যক্তি চিকিৎসার পর করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। 

গত রোববার নাগাদ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১১০ জনে উন্নীত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তির মাঝে সংক্রমণ লক্ষ্য করা গেছে মহারাষ্ট্র এবং কেরালায়। 
 

 

 

Related Topics

টপ নিউজ

ভারত / করোনা ভাইরাস / নয়াদিল্লি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]