Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
‘কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না’

মতামত

মনোয়ারুল হক
21 February, 2022, 05:35 pm
Last modified: 22 February, 2022, 02:31 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন

‘কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না’

ভারত-পাকিস্তান উভয় রাষ্ট্রের নেতারা ভেবেছিলেন, একটি সাধারণ ভাষা দিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করবেন। এই তত্ত্বের ভয়ানক পরিণতির কথা জানার পরও পাকিস্তানের নেতৃত্ব কেন একই ভুল করলো- তা নিয়েও গবেষণা হতে পারে। তামিলনাড়ুর আন্দোলন ভারতীয় রাজনীতির মোড় পরিবর্তন করে দিয়েছে। একইভাবে পূর্ববঙ্গে গড়ে ওঠা মাতৃভাষা রক্ষার আন্দোলন বাঙালি জাতির স্বাধীকারের চেতনার বীজ বপন করে।
মনোয়ারুল হক
21 February, 2022, 05:35 pm
Last modified: 22 February, 2022, 02:31 pm
মনোয়ারুল হক | অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

জাতি গঠনের প্রথম শর্তই হচ্ছে- ভাষা। ভাষা দ্বারা জাতি যত সুস্পষ্টভাবে একটি পরিচয়ের প্রতিনিধিত্ব করে- তা হয়তো পারে না অন্য কিছুতে। সংস্কৃতির সংমিশ্রণ অনেকভাবে ঘটতে পারে, কিন্তু ভাষা সেদিক থেকে নিজস্ব স্বকীয়তায় স্বতন্ত্র। আজকের ইউরোপ নানাভাবে নানা বিষয়ে একত্রিত হওয়ার চেষ্টা করছে। ব্যবসা-বাণিজ্য, ভৌগলিক প্রবেশাধিকার, চাকরির ক্ষেত্রে কিন্তু ভাষার ক্ষেত্রে তারা এক অনন্য অবস্থান নিয়েছে। এমনকি গ্রেট ব্রিটেনের ভেতরে নেটিভ ওয়েলশরা 'ওয়েলেশ' ভাষায় কথা বলে পাশাপাশি আছে  ইংরেজির প্রচলন। আইরিশরা গেইলিক ভাষী ছিলেন, তবে এখন ইংরেজি সবখানেই। বৃটেনে অন্যত্র ইংরেজি উচ্চারণে পার্থক্য রয়েছে। 

যেমন স্কটিশরা যে ইংরেজি বলে তার সাথে বৃটিশ ইংরেজির সঙ্গে মিল নেই। উচ্চারণগত ভাবে কিছুটা তারতম্য আছে। আবার লিভারপুলের অংশের মানুষদের মধ্যেও ব্যাপারটা তাই। কিন্তু ইউরোপের অন্য দেশগুলোয় ভাষার ভিন্নতা প্রবল।

প্রায় প্রতিটি দেশই মাত্র কয়েক কোটি জনসংখ্যা নিয়ে নিজস্ব ভাষায় তাদের জীবন পরিচালনা করছে। শিক্ষাদীক্ষা সবকিছুতেই তারা নিজ ভাষায ব্যবহার করছে। আয়তনে আমাদের থেকে ছোট ছোট একেকটি দেশ, তারা তাদের সমস্ত শিক্ষাব্যবস্থা নিজ ভাষায় করে আসছে।

আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় যারা নেতৃত্ব দিচ্ছেন বা যারা এই সমাজে নিজেদেরকে অভিভাবক মনে করেন তারা কেউই ভাষার প্রশ্নে একক অবস্থানে আসতে পারেনি। এখনও উচ্চ আদালতের দু-একটি রায় বাংলায় লেখার পর গর্ব করা হয়। কিংবা 'বাংলায় লিখতে হবে' বলে মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করতে হয়। তারপরও বাংলা সঠিকভাবে কতটা চালু হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে।

দেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। শহরভিত্তিক যে শিক্ষাব্যবস্থা তা মূলত ইংরেজি শিক্ষা ব্যবস্থা। অপরদিকে সরকারি শিক্ষা ব্যবস্থার বাংলা মাধ্যম গ্রামীণ জনগোষ্ঠীই বেশি গ্রহণ করছে, আবার এই গ্রামীণ জনপদের একটি বিশাল অংশ আরবি ভাষায় শিক্ষিত হচ্ছে। এই হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের ফসল! 

আমরা প্রতিবছর ভাষা আন্দোলনকে স্মরণ করি। একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা আত্মহুতি দিয়েছেন তাদের স্মরণ করি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে গর্ব অনুভব করি। শহরের রাজনীতিবিদরা বেশ কিছু বক্তৃতা, বিবৃতি দিয়ে থাকেন। রেডিও-টেলিভিশনে ভাষা নিয়ে ইতিহাসের নামে বেশ কিছু গল্প অনুষ্ঠান হয়। যদিও পরের দিন ২২ তারিখ থেকেই আবার ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা আমাদের জাতীয় জীবন থেকে হারিয়ে যায়।

তাহলে এমন বলা যায়, স্বাধীনতার ৫০ বছর এবং ভাষা আন্দোলনের ৭০ বছরেও 'বাংলা' ভাষা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সবচেয়ে মজার ব্যাপার, সাধারণ মানুষের কথা নাহয় বাদই দিলাম, যারা ভাষা নিয়ে কাজ করেন বা ভাষার অধ্যাপক, ভাষা বিজ্ঞানী- তাদেরও কারো জানা নেই বাংলা ভাষায় মোট শব্দ সংখ্যা কয়টি! যদিও বাংলা ভাষায় নানা রকমের শব্দের অস্তিত্ব আমরা খুঁজে পাই। কিন্তু এই দেশের ভাষাবিদরা আজ পর্যন্ত এই ভাষার সঠিক শব্দ সংখ্যা নিরূপণ করতে পারেননি। এনিয়ে আমাদের কোনো কার্যকর গবেষণা আছে বলেও আমার জানা নেই।

ভাষা কোনো আধিপত্য মানে না। নিজের ভাষার উপর অন্য ভাষা চাপিয়ে দেবার ইতিহাস সুখকর নয়। ভাষার জন্য যেমন আমরা রক্ত দিয়েছি তেমনি পৃথিবীর নানাপ্রান্তে ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস কম নয়। 

ভাষার অধিকার নিয়ে সবচেয়ে বড় রক্তপাতের ঘটনা ঘটে ১৯৭৬ সালে দক্ষিণ আফ্রিকায়। স্কুল শিশুদের চলা আন্দোলনে গুলি চালায় পুলিশ। অনেক ছাত্র প্রাণ দেয়। এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৪৫০ জনের বেশি মানুষ জীবন দেয়। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অনুপ্রেরণার স্মারক হয়ে থাকে স্কুল শিক্ষার্থীদের এই আন্দোলন। ভারতের স্বাধীনতারও ১০ বছর আগে ভারতের তামিলভাষী মানুষ তাদের ভাষার উপর অন্য ভাষার আধিপত্য মেনে নেয়নি। তামিলনাড়ুর মানুষ সেদিন আন্দোলন করে, জীবন দিয়ে সর্বত্র হিন্দি প্রচলনের চেষ্টা রুখে দিয়েছিল। স্বাধীনতা উত্তর কংগ্রেস সরকার আবার চেষ্টা চালায় হিন্দি ভাষা প্রচলনের। মাধ্যমিক শিক্ষায় হিন্দি বাধ্যতামূলক করা হয়। এর পরিণতিতে কংগ্রেসকে চড়া মূল্য দিতে হয়েছিল।

হিন্দি প্রচলনের চেষ্টা ব্যর্থ হয়েছিল কেবল নয়, তারপর থেকে কংগ্রেস আর কখনো তামিলনাড়ুতে সরকারে যেতে পারেনি। তামিলনাড়ুতে ৭০ ভাগ মানুষ তামিলভাষী, কিন্তু পাশাপাশি বাকি ৩০ ভাগ মানুষ আরও ৪টি ভাষায় কথা বলে। সেকারণে তামিল নেতারা সাধারণ ভাষা হিসেবে ইংরেজিকে বেছে নেয়। তামিল নেতাদের এই সমঝোতার উদ্যোগ আজও একটি উজ্জ্বল উদাহরণ। 

ভারতে এখন ২০টির অধিক ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও সেখানে শতাধিক ভাষার অস্তিত্ব রয়েছে।

ভারতের ১৯৩৭ সালের সেই আন্দোলন আমাদের বাংলাদেশেও সংক্রমিত হয়েছিল। যখন পাকিস্তানের জন্মের পরেই পাকিস্তানের শাসকগোষ্ঠী উর্দুকে আবার রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। ভাষা দ্বারা বিভক্ত সমাজ ঐক্যবদ্ধ করার জন্য একটি 'সাধারণ ভাষা' ভারতের জন্য যেমন ছিল- হিন্দি, তেমনি পাকিস্তানের জন্য বেছে নেওয়া হয়- উর্দুকে। ভারত-পাকিস্তান উভয় অংশের নেতারা ভেবেছিলেন, একটি সাধারণ ভাষা দিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করবেন। এই তত্ত্বের ভয়ানক পরিণতির কথা জানার পরও পাকিস্তানের নেতৃত্ব কেন একই ভুল করলো- তা নিয়েও গবেষণা হতে পারে। তামিলনাড়ুর আন্দোলন ভারতীয় রাজনীতির মোড় পরিবর্তন করে দিয়েছে। একইভাবে পূর্ববঙ্গে গড়ে ওঠা মাতৃভাষা রক্ষার আন্দোলন বাঙালি জাতির স্বাধীকারের চেতনার বীজ বপন করে। তবে এটাও ইতিহাসেরই চরম সত্য- কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।


  • লেখক: রাজনৈতিক বিশ্লেষক 
     

Related Topics

টপ নিউজ

ভাষা / ভাষা আন্দোলন / ইতিহাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]