Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
টিকটকই ভবিষ্যৎ, মানছে ফেসবুক ও স্ন্যাপচ্যাট!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 February, 2022, 01:55 pm
Last modified: 06 February, 2022, 01:57 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন

টিকটকই ভবিষ্যৎ, মানছে ফেসবুক ও স্ন্যাপচ্যাট!

"কীভাবে সময় কাটানো যেতে পারে, সেটি বেছে নেওয়ার জন্য মানুষের হাতে এখন অনেক রকমের অপশন রয়েছে। টিকটকের মতো অ্যাপগুলোর খুব দ্রুত উন্নতি হচ্ছে," বলেছেন জাকারবার্গ।
টিবিএস ডেস্ক
06 February, 2022, 01:55 pm
Last modified: 06 February, 2022, 01:57 pm
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগের চেহারাকেই পুরোপুরি পালটে দিয়েছে ফেসবুক। আর বর্তমানে আমরা যে 'স্টোরি' ফরম্যাটে নির্দিষ্ট সময়ের জন্য ছবি বা ভিডিও শেয়ার দিতে পারি, এবং পরে সেগুলো উধাও হয়ে যায়, এই ফরম্যাটের উদ্ভাবক স্ন্যাপচ্যাট। অথচ ফেসবুক ও স্ন্যাপচ্যাট, দুই কোম্পানিই ভাবছে, ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজত্ব চলবে টিকটকের। 

গত বৃহস্পতিবার নিজেদের ত্রৈমাসিক উপার্জনের প্রতিবেদন দিতে গিয়ে বিনিয়োগকারীদের এক মন্তব্যের জবাবে স্ন্যাপ সিইও ইভান স্পিগেল বলেন, বর্তমানে তাদের অ্যাপ থেকে ব্যবহারকারীরা বন্ধুদের স্টোরি দেখায় খুবই কম সময় ব্যয় করছে। অথচ কোম্পানিটি ভেবেছিল, করোনাকালীন লকডাউনে ব্যবহারকারীরা ঘরেই অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি পার করছে বলে তাদের স্টোরি দেখার প্রবণতা হয়তো বাড়বে। 

স্পিগেল জানান, স্ন্যাপচ্যাটের ব্যবহারকারীরা বরং ভিডিও দেখার জন্য ছুটছে স্পটলাইটে। টিকটকের সঙ্গে টেক্কা দিতে স্পটলাইট নিয়ে এসেছে স্ন্যাপচ্যাট, যেখানে বিভিন্ন র‍্যান্ডম ক্রিয়েটরের পোস্ট করা ভাইরাল ভিডিও দেখা যায়, এবং ডিসকভার সেকশনে গিয়ে নানা প্রিমিয়াম শো-ও খুঁজে পাওয়া যায়। 

"আসলে আমরা গোটা মহামারি জুড়ে যে ট্রেন্ড দেখতে পেয়েছি, এটি সেটিরই একটি চলমান রূপ। বন্ধুদের স্টোরি পোস্টিং এবং অ্যাকটিভ ইউজার প্রতি দৈনিক ভিডিও ও ছবি দেখার পরিমাণ প্রাক-মহামারি পর্যায়ে ফেরেনি," স্পিগেল বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন। 

"যদিও আমরা আশাবাদী যে আমাদের কমিউনিটি কিছুদিনের মধ্যেই মহামারির আগের মতো আচরণে ফিরে যাবে। তবে আমরা আমাদের কমিউনিটিকে আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে নিত্যনতুন কনটেন্ট উদ্ভাবনেও মনোনিবেশ করছি।"

যদিও স্ন্যাপ সিইও সরাসরি বলেননি যে তাদের কনটেন্ট সেকশনটি পরিবর্তন আসার পর দেখতে ঠিক কী রকম হবে, তারপরও সহজেই অনুমান করা যায় যে তাদের ট্যাবটি অনেকটা টিকটকের মতোই দেখাবে। 

এদিকে চলতি সপ্তাহেই ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ টিকটককে তাদের জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। 

"কীভাবে সময় কাটানো যেতে পারে, সেটি বেছে নেওয়ার জন্য মানুষের হাতে এখন অনেক রকমের অপশন রয়েছে। টিকটকের মতো অ্যাপগুলোর খুব দ্রুত উন্নতি হচ্ছে," বুধবার মেটার চতুর্থ ত্রৈমাসিক আয় সংক্রান্ত সম্মেলনে জাকারবার্গ বলেন। 

এখনও স্ন্যাপের ইউজার-বেজের আকার বেড়ে চলেছে, এবং তারা আয়ের দিক থেকে প্রত্যাশাতীত প্রবৃদ্ধি দেখাচ্ছে। কিন্তু ফেসবুকের অবস্থা সেরকম নয়। তারা সম্প্রতি যে আয়ের হিসেব দেখিয়েছে, তাতে যারপরনাই হতাশ বিনিয়োগকারীরা। একদিনের মধ্যেই তাদের বাজারদর পড়ে গেছে ২০০ বিলিয়ন ডলারের বেশি। এর আগে ফেসবুকের একদিনে সর্বোচ্চ বাজারদর পতনের রেকর্ডটি হয়েছিল ২০১৮ সালে। 

সুতরাং দেখা যাচ্ছে, স্ন্যাপচ্যাট ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের শীর্ষস্থানীয় মাধ্যমগুলো তাদের ব্যবসায়িক পারফরম্যান্স তুলে ধরার পাশাপাশি টিকটককে দেখছে তাদের প্রতিযোগী হিসেবে। তাদের মতে, টিকটকই ভবিষ্যৎ। ফলে টিকটকের নাম শুনে নাক সিঁটকানোর দিন বোধহয় খুব শীঘ্রই শেষ হতে চলেছে!

  • সূত্র: দ্য ভার্জ 
     

Related Topics

টপ নিউজ

ফেসবুক / স্ন্যাপচ্যাট / টিকটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]