Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2026, 06:25 pm
Last modified: 14 July, 2026, 06:31 pm

Related News

  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি, বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন
  • বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু 

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন

এসব সমস্যা থেকে উত্তরণের কয়েক দফা সুপারিশ তুলে ধরে জেলা প্রশাসক মো. সামিউল ফেরদৌস জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জন্য বিশেষ নকশার গুচ্ছগ্রাম নির্মাণ, অবৈধ পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা এবং সদর পৌর এলাকার ম্যাকসি খাল সংস্কারের সুপারিশ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
14 July, 2026, 06:25 pm
Last modified: 14 July, 2026, 06:31 pm
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. সামিউল ফেরদৌস। তিনি বলেন, বান্দরবানে বন্যা থেকে স্থায়ী মুক্তি পেতে অবৈধ পাহাড় কাটা বন্ধ করতে হবে। ছবি: টিবিএস

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বান্দরবানে ৭০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে সাড়ে ১২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত এবং পাহাড় ধসে ৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সামিউল ফেরদৌস।

তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলাকে ভবিষ্যতে বন্যামুক্ত করতে সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে– বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে এবং স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত চলমান বন্যা পরিস্থিতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বান্দরবানে বন্যা থেকে স্থায়ী মুক্তি পেতে অবৈধ পাহাড় কাটা বন্ধ করতে হবে; প্রয়োজন অনুযায়ী রাস্তাঘাট উঁচু করতে হবে, সাঙ্গু ও মাতামুহুরী নদী খনন করতে হবে এবং শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ ম্যাকসি খাল দখলমুক্ত করে সংস্কার করতে হবে। জেলা পরিষদ, পৌরসভা ও এলজিইডির সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত জেলায় মোট ৫১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ২ দশমিক ৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে মঙ্গলবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ৫ দশমিক ৪৮ মিটার এবং মাতামুহুরী নদীর পানি ৩ দশমিক ৭১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

"এপর্যন্ত জেলায় ৪৭টি ভূমিধসের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১১টি বড় আকারের। ভূমিধস ও গাছ পড়ে ২১টি স্থানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলেও— সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সহযোগিতায় অধিকাংশ সড়ক সচল করা হয়েছে। পৃথক দুটি ভূমিধসে লামা উপজেলায় পাঁচজন এবং পানিতে ডুবে আরও দুইজনের মৃত্যু হয়েছে।"

ক্ষতিগ্রস্ত সড়ক সম্পর্কে বলা হয়, বন্যায় সওজের ৬১ কিলোমিটার এবং এলজিইডির প্রায় ৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চারটি ছোট-বড় সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সচল করা হয়েছে এবং বাকি তিনটির মেরামতকাজ চলছে।

বন্যা পরিস্থিতিতে স্থানীয়দের নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক আরও জানান, জেলায় প্রস্তুত রাখা ২২০টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ৬৭টিতে মানুষ আশ্রয় নিয়েছেন। বর্তমানে আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৫৮২ জন অবস্থান করছেন। এছাড়া ১২ হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামা পৌর এলাকা, বান্দরবান পৌরসভা ও সদর উপজেলা। জেলার ৩৪টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৭০ শতাংশ এলাকা জলাবদ্ধতার শিকার হয়েছে।

বন্যায় কৃষিক্ষেত্রে ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, এপর্যন্ত ২ হাজার ১০৪ হেক্টর কৃষিজমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৫ হাজার ৩২৩ জন।

প্রেস ব্রিফিংয়ে ত্রাণ কার্যক্রম সম্পর্কে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৪০০ টন চাল, ২০ লাখ টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ২০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এপর্যন্ত ৮ হাজার ৫৬০ ব্যাগ ত্রাণসামগ্রী, ৮৭৫ প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে প্রায় ৮০ হাজার ৫০০ দুর্গত মানুষকে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়া নগদ তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং আরও তিন হাজার ব্যাগ ত্রাণসামগ্রী মজুত রয়েছে।

পর্যটন পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক জানান, বন্যার কারণে থানচিতে ১৬৭ জন এবং রুমায় ৩৭ জন পর্যটক আটকা পড়েছিলেন। সর্বশেষ আমিয়াখুমে আটকে পড়া চারজন পর্যটককে বিজিবির সহায়তায় উদ্ধার করা হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকবে।

"স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও সাপের কামড়ের এন্টিভেনম মজুত রয়েছে। একই সঙ্গে বিশুদ্ধ পানি সরবরাহ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের প্রস্তুতিও নেওয়া হয়েছে" –বলেও জানান তিনি।

এসব সমস্যা থেকে উত্তরণের কয়েক দফা সুপারিশ তুলে ধরে জেলা প্রশাসক মো. সামিউল ফেরদৌস জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জন্য বিশেষ নকশার গুচ্ছগ্রাম নির্মাণ, অবৈধ পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা এবং সদর পৌর এলাকার ম্যাকসি খাল সংস্কারের সুপারিশ করা হয়েছে।

এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় অন্তত দুই দিনের খাদ্যসামগ্রী দেওয়া হবে। ভেঙে যাওয়া ঘর মেরামতের জন্য ১ হাজার ২০০ বান্ডিল ঢেউটিন এবং প্রতিটি পরিবারের জন্য তিন হাজার টাকা করে গৃহ মেরামত অনুদান চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান, বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দে, এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Related Topics

টপ নিউজ

বান্দারবান / বন্যা পরিস্থিতি / জেলা প্রশাসন / প্রেস ব্রিফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি, বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন
  • বিরূপ আবহাওয়াতেও চলবে এইচএসসি পরীক্ষা, পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন
  • বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]