Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল

আন্তর্জাতিক

এপি
14 July, 2026, 09:50 am
Last modified: 14 July, 2026, 09:55 am

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়ার জেরে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল
  • যুদ্ধ ও তীব্র দাবদাহের দ্বিমুখী সংকট: নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে ইরানিরা
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও

ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল

এপি
14 July, 2026, 09:50 am
Last modified: 14 July, 2026, 09:55 am
প্রতীকী ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সরকারি হিসাব অনুযায়ী মোট নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। চলতি জুলাই মাসের শুরুতে আরব সাগরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নৌবাহিনীর এক পাইলটের মৃত্যুর পর এই সংখ্যা ১৪-তে পৌঁছায়। এছাড়া গতকাল সোমবার পর্যন্ত সংঘাতের ঘটনায় আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ৪০০ ছাড়িয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, আহতদের একটি বড় অংশই মাথায় গুরুতর আঘাতজনিত সমস্যায় (ট্রমাটিক ব্রেইন ইনজুরি—টিবিআই) ভুগছেন।

গত ১ জুলাইয়ের ওই হেলিকপ্টার দুর্ঘটনাকে নৌবাহিনী প্রাথমিকভাবে 'জরুরি অবতরণ' হিসেবে বর্ণনা করেছিল। তারা জানিয়েছিল, 'এই জরুরি অবতরণটি শত্রুতামূলক কোনো কর্মকাণ্ডের কারণে ঘটেছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।' দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারে থাকা অপর তিন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছিল।

পেন্টাগনের যুদ্ধ ক্ষয়ক্ষতির হিসাবে জুলাই মাসে এই একটি অ-শত্রুতামূলক (নন-হোস্টাইল) মৃত্যুকে যুক্ত করা হয়েছে। যুদ্ধের শুরুতে গত মার্চ মাসে পৃথক পৃথক ঘটনায় ১৩ জন সেনা নিহত হওয়ার পর এটিই প্রথম রেকর্ডকৃত মৃত্যুর ঘটনা।

মার্চে প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছিল কুয়েতের একটি কমান্ড সেন্টারে ইরানের ড্রোন হামলায়, যেখানে ছয়জন সেনা নিহত হন। এরপর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার পর আহত হওয়া এক সেনা এক সপ্তাহেরও বেশি সময় পর মারা যান। এছাড়া ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান ইরাকে বিধ্বস্ত হলে আরও ছয়জন সেনা নিহত হন।

সোমবার নতুন করে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য যুক্ত হওয়ার পর যুদ্ধে মোট আহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪১৪ জনে। যদিও ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে, তবে এই বিমান সেনার চোট পাওয়ার পেছনে সেই হামলা দায়ী কি না তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ওই বিমান সেনার চোটের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে এই যুদ্ধে সেনাদের বড় ধরনের আঘাতের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে মাথায় আঘাতজনিত সমস্যা বা টিবিআই। বিশেষ করে ক্ষেপণাস্ত্র হামলা এবং কাছাকাছি ঘটা বিস্ফোরণের শিকার হওয়া সেনাদের মধ্যে এই সমস্যা দিন দিন তীব্র হচ্ছে।

৯/১১ পরবর্তী যুগের প্রবীণ সেনাদের মধ্যে মাথায় আঘাতজনিত এই সমস্যা এবং যুদ্ধোত্তর মানসিক চাপ বা পিটিএসডি (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার) অন্যতম সাধারণ উপসর্গ হয়ে উঠলেও, চিকিৎসকদের কাছে সেনাদের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

গুরুতর আহত সেনাদের সর্বশেষ সংখ্যা জানতে চাওয়া হলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর এমা থম্পসন সোমবার জানান, তার কাছে নতুন কোনো তথ্য নেই। তবে তিনি পুনর্ব্যক্ত করেন যে, আহতদের 'প্রায় সবাই' ইতিমধ্যেই কাজে ফিরে এসেছেন। অঞ্চলটি থেকে উন্নত চিকিৎসার জন্য ঠিক কতজন সেনাকে সরিয়ে নিতে হয়েছে, সে বিষয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / মার্কিন সৈন্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়ার জেরে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল
  • যুদ্ধ ও তীব্র দাবদাহের দ্বিমুখী সংকট: নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগে ইরানিরা
  • নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • হরমুজ নিয়ে ইরান-আমেরিকার যুদ্ধ: ঝুঁকিতে ফেলেছে বিশ্বের অন্যান্য নৌপথকেও

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]