Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 July, 2026, 05:25 pm
Last modified: 09 July, 2026, 05:26 pm

Related News

  • বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন সাধারণ পরিষদে পাঠালো ইকোসক
  • বিনিয়োগে স্থবিরতার মধ্যেই এলডিসি-পরবর্তী উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ সরকারের
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা

এলডিসি উত্তরণ-পরবর্তী রপ্তানি রক্ষায় ১৫ দেশ ও জোটের সঙ্গে বাণিজ্য আলোচনা সরকারের

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পরও রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকার বাণিজ্য কূটনীতি, বাজার বহুমুখীকরণ, বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সহজীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে একটি সমন্বিত কৌশল বাস্তবায়ন করছে।
টিবিএস রিপোর্ট
09 July, 2026, 05:25 pm
Last modified: 09 July, 2026, 05:26 pm
অলংকরণ: টিবিএস

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের রপ্তানি খাতের সুরক্ষায় সরকার বড় ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ নিয়েছে। রপ্তানি বাজার ধরে রাখা ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমানে অন্তত ১৫টি দেশ ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য জোটের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা, অংশীদারিত্ব চুক্তি এবং বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পরও রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকার বাণিজ্য কূটনীতি, বাজার বহুমুখীকরণ, বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সহজীকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে একটি সমন্বিত কৌশল বাস্তবায়ন করছে।

আলোচনায় থাকা দেশ ও জোটসমূহ

মন্ত্রী জানান, বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ভুটান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, মরিশাস, নাইজেরিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন পর্যায়ের বাণিজ্য আলোচনা বা সহযোগিতা কার্যক্রম চলছে। একই সঙ্গে সরকার বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ সদস্যপদ লাভের প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অগ্রগতি

সংসদে জানানো হয়, বাংলাদেশ ইতোমধ্যে জাপানের সঙ্গে একটি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর করেছে। বর্তমানে চুক্তিটি অনুমোদনের (রেটিফিকেশন) কাজ চলছে। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। এর ফলে রপ্তানি বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ আরও জোরদার হবে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষরের লক্ষ্যে ১৪টি খাত নিয়ে একটি ট্রেড নেগোসিয়েশন কমিটি এবং ১১টি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। সরকার ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এই আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়া

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সিইপিএ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। ২০২৬ সালের ১১ থেকে ১৩ মে দুবাইয়ে এ বিষয়ে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুরের সঙ্গে এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে ইতোমধ্যে দুই দফা আলোচনা শেষ হয়েছে এবং তৃতীয় দফার বৈঠক ২০২৬ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেশী দেশসমূহের সঙ্গে চুক্তি

বাণিজ্যমন্ত্রী জানান, নেপালের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের অগ্রগতি হয়েছে। চুক্তির খসড়া ও শুল্কমুক্ত পণ্যের তালিকা নিয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশ ৪৭টি পণ্যের একটি তালিকা প্রস্তাব করেছে। ভুটানের সঙ্গেও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলছে। ২০২৬ সালের ৯ ও ১০ মার্চ ঢাকায় বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক হয়েছে এবং শিগগিরই যৌথ বাণিজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের সঙ্গে সিইপিএ, মালয়েশিয়া ও তুরস্কের সঙ্গে এফটিএ এবং শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া মরিশাস ও নাইজেরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় এফটিএ স্বাক্ষরের উদ্যোগও সরকারের পরিকল্পনায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সরকার সক্রিয় রয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার এলডিসি থেকে উত্তরণকে শুধু চ্যালেঞ্জ হিসেবে নয়, বরং বাণিজ্য কূটনীতি সম্প্রসারণের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এসব উদ্যোগ সফল হলে তৈরি পোশাক শিল্পসহ সামগ্রিক রপ্তানি খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা সম্ভব হবে।

Related Topics

টপ নিউজ

এলডিসি / এলডিসি উত্তরণ / রপ্তানি / বাণিজ্যমন্ত্রী / বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার আবেদন সাধারণ পরিষদে পাঠালো ইকোসক
  • বিনিয়োগে স্থবিরতার মধ্যেই এলডিসি-পরবর্তী উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ সরকারের
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]