Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2026, 07:05 pm
Last modified: 07 July, 2026, 07:08 pm

Related News

  • উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি 
  • ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করা কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল থাকছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন।
টিবিএস রিপোর্ট
07 July, 2026, 07:05 pm
Last modified: 07 July, 2026, 07:08 pm
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশে সরকারি চাকরির বিভিন্ন দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। বিপরীতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।

সংসদে দেওয়া প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী দেশে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন শীর্ষ পর্যায়ের পদের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সিনিয়র সচিব ও সচিবের ৬৯টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ৩৬৮টি, কর্মরত আছেন ৩৭৮ জন। যুগ্ম সচিবের ১১১৬টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ৮৯৩ জন এবং উপসচিবের ২২৪৫টি পদের বিপরীতে বর্তমানে ১ হাজার ৬৪৫ জন কর্মকর্তা কর্মরত রয়েছেন। অর্থাৎ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই চার স্তরের মোট ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মোট ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা কর্মরত আছেন।

অতিরিক্ত জনবল নিয়োগের বিষয়ে মো. আব্দুল বারী জানান, দেশের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত জনবল নিয়োগ করার কোনো সুযোগ নেই।

Related Topics

টপ নিউজ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী / সরকারি চাকরি / জনপ্রশাসন মন্ত্রণালয় / শূন্য পদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি 
  • ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করা কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • বিসিএস ভাইভায় ১০০ নম্বর বহাল থাকছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]