Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
জোয়ারের পানি বৃদ্ধি, ভোলার চরাঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে মানুষ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2021, 01:25 pm
Last modified: 25 May, 2021, 02:30 pm

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

জোয়ারের পানি বৃদ্ধি, ভোলার চরাঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে মানুষ 

৭০৯টি আশ্রয় কেন্দ্র, ৭৬টি মেডিকেল টিম, ১৩০০০ সিপিপি ভলান্টিয়ার রেডি আছে। পাশাপাশি ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 May, 2021, 01:25 pm
Last modified: 25 May, 2021, 02:30 pm
ছবি-টিবিএস

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ইতিমধ্যে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনা ও ভোলা জেলার কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।

"কোস্ট গার্ডের সহায়তায় কিছু লোককে সরিয়ে নেয়া হচ্ছে," বলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী। 

ইয়াস মোকাবেলায় মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল প্রস্তুতিমূলক সভায় একথা জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন জেলার জেলা প্রশাসক, মেয়র ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা তাদের এলাকার অবস্থা ও প্রস্তুতি সম্পর্কে সভায় অবহিত করেন। 

ভোলা জেলা প্রশাসক বলেন, "জোয়ারের কারণে চর ফ্যাশনের কিছু চরে ইতিমধ্যে পানি বৃদ্ধি পেয়েছে। চর নিজাম ও ঢাল চর থেকে কিছু লোক সরাচ্ছি। কোস্ট গার্ড সহায়তা করছে।"

৭০৯টি আশ্রয় কেন্দ্র, ৭৬টি মেডিকেল টিম, ১৩০০০ সিপিপি ভলান্টিয়ার রেডি আছে। পাশাপাশি ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানান তিনি।  

এদিকে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, "জোয়ারের পানি বেড়ে গেছে। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে"। 

"উপকূলে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও সভা করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে তারা যেন প্রস্তুত থাকে যাতে ক্ষতি হলে সঙ্গে সঙ্গে মেরামতের কাজ শুরু করতে পারে, " বলেন তিনি। 

৬৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।    
 
Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস / ভোলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]