Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

খেলা

ফক্স স্পোর্টস
01 July, 2026, 07:40 pm
Last modified: 01 July, 2026, 07:45 pm

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর মেক্সিকোতে বাঁধভাঙা উল্লাস, বিশৃঙ্খলার মধ্যে পিষ্ট হয়ে নিহত ৩ 
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

মূলত খ্রিস্টাব্দ ৮০০ থেকে ১০৫০ সালের মাঝামাঝি সময়ে ভাইকিংদের অন্যতম প্রধান আদিভূমি হিসেবে নরওয়ের যে গৌরবময় ইতিহাস ছিল, এই উদযাপন তারই একটি স্মারক। আধুনিক নরওয়ে রাষ্ট্র গঠনে সেই 'ভাইকিং যুগ' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ফক্স স্পোর্টস
01 July, 2026, 07:40 pm
Last modified: 01 July, 2026, 07:45 pm
ছবি: ফক্স স্পোর্টস

২০২৬ বিশ্বকাপে নরওয়ের দুর্দান্ত পারফরম্যান্স যদি আপনার চোখে পড়ে থাকে, তবে দলটির একটি বিশেষ উদযাপন নিশ্চয়ই আপনার মনে কৌতূহল জাগিয়েছে— আর সেটি হলো তাদের সিগনেচার সেলিব্রেশন 'ভাইকিং রো' বা ভাইকিংদের নৌকা বাইচ।

স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে নিউ ইয়র্কের রাস্তাঘাট—সবখানেই নরওয়েজিয়ানদের এই উদযাপন চলতি টুর্নামেন্টে ফুটবলপ্রেমীদের দারুণ পছন্দের একটি বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু এই 'ভাইকিং রো' আসলে কী এবং এর উৎপত্তিই বা কোথায়?

ভাইকিং রো' কী

সহজ কথায়, 'ভাইকিং রো' হলো একদল মানুষের একসঙ্গে বসে বৈঠা বাওয়ার ভঙ্গিতে শরীরকে সামনে-পেছনে দোলানো। এই ক্ষেত্রে নরওয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও তাদের সমর্থকেরা একসঙ্গে বসে এই কাজটি করছেন। ম্যাচ চলাকালীন যেকোনো মুহূর্তেই সমর্থকেরা গ্যালারিতে এটি শুরু করে দেন, যেখানে একজন ড্রামবাদক বাদ্যের তালে তালে এর ছন্দ ঠিক করে দেন। ড্রামের প্রতি দুটি বিট পর পর পুরো গ্যালারি একসঙ্গে চিৎকার করে ওঠে—'রো'! আর এর মাধ্যমেই শুরু হয় মূল গর্জন।

মূলত খ্রিস্টাব্দ ৮০০ থেকে ১০৫০ সালের মাঝামাঝি সময়ে ভাইকিংদের অন্যতম প্রধান আদিভূমি হিসেবে নরওয়ের যে গৌরবময় ইতিহাস ছিল, এই উদযাপন তারই একটি স্মারক। আধুনিক নরওয়ে রাষ্ট্র গঠনে সেই 'ভাইকিং যুগ' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

কে এই 'ভাইকিং রো'র জনক

নরওয়ে দলের 'সুপারফ্যান' ওলে ফ্রইস্তাদকে এই 'ভাইকিং রো' উদযাপনের উদ্ভাবক এবং এটিকে জনপ্রিয় করে তোলার মূল কারিগর হিসেবে বিবেচনা করা হয়। এ বছরের মার্চ মাসে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে সমর্থকদের নিয়ে তিনি প্রথম এই উদযাপনটি প্রদর্শন করেন, যা মুহূর্তেই সবার মন জয় করে নেয়। তবে চলতি ফুটবল বিশ্বকাপে আসার পরই মূলত এই উদযাপন বিশ্বব্যাপী একটি 'ভাইরাল সেনসেশনে' রূপ নেয়।

এর জনপ্রিয়তা এখন এতটাই যে, স্বয়ং নরওয়ের ফুটবলাররাও এখন মাঠের ভেতরে এটি করছেন। আইভরি কোস্টের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবং ম্যাচ জিতে শেষ ১৬-তে ওঠার পর নরওয়ের তারকা আর্লিং হলান্ড ও মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড দলবল নিয়ে মাঠেই এই 'ভাইকিং রো' উদযাপনের নেতৃত্ব দেন।
 
Related Topics

টপ নিউজ

ভাইকিং / বিশ্বকাপ / নরওয়ে / আর্লিং হলান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • ২০২৬ ফিফা বিশ্বকাপে গতির লড়াই: শীর্ষে কোন দল ও খেলোয়াড়
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর মেক্সিকোতে বাঁধভাঙা উল্লাস, বিশৃঙ্খলার মধ্যে পিষ্ট হয়ে নিহত ৩ 
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]